ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ১৮ নভেম্বর ২০২৪
প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা 
ছবি: সংগৃহীত

পাবনায় মধ্য শহরে প্রকাশ্যে তুষার হোসেন (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। তিনি পাবনা শহরের জুবলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Advertisement

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, রাতে আলিয়া মাদরাসার পাশে তুষারকে গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কি জন্য তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তুষার কলেজছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কিছুদিন হলো সে জামিনে ছাড়া পেয়েছে। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির দশম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সেই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিহত তুষার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!