ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গি থেকে বেরিয়ে এলো ছাগল

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৭ নভেম্বর ২০২৪
পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গি থেকে বেরিয়ে এলো ছাগল
আটককৃত যুবক আলমগীর -ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাগল চুরি করে অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশার। এ সময় আলমগীর (৩৫) নামে এক যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগলটি বের হয় আসে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে পুলিশ আটক করে। আটককৃত যুবক আলমগীর (৩৫) সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার  মো. আমান উল্লাহর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের একটি সিএনজিকে ধাক্কা দেয় অটোরিকশা। এ সময় ডিবি পুলিশ ওই যুবককে অটোরিকশা থেকে নামতে বললে তিনি নামতে রাজি হননি। পরে জোর করে নামানোর সময় তার লুঙ্গির নিচ থেকে একটি ছাগল বের হয়ে আসে। জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরির কথা স্বীকার করেন তিনি। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!