শনিবার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর কোনাবাড়ী থানাধীন কাশিমপুর রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে ফ্যাক্টরির কম্প্রেসার রুমে আগুন লাগে। এতে ছয়টি ইনজারসোল (আই আর) মেশিনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ফায়ার ব্রিগেডের ও শ্রমিকদের সমন্বয়ে সহায়তায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২০ কোটি টাকা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
.png)