শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউপির কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউপির মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটো রিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চোর সন্দেহে হত্যার পর পার্শ্ববর্তী গ্রামের খোকা মিয়ার পুকুর পাড়ে নিহতের লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।
নিহতের স্বজনরা জানান, ফজলুর রহমানের কোনো সময় চুরির স্বভাব ছিল না। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পর তিনি কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এমনিতে তার কোনো শত্রু ছিল না। এখন কী কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারছিনা। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বুঝা যাবে তাকে কেন মারা হলো।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হাসান বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।