ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৬ নভেম্বর ২০২৪
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর 
চিত্রা এক্সপ্রেস। ফাইল ফটো

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঐ নারীর মৃত্যু হয়। 

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন >>> চাঁদপুর ঘাটে তিন লঞ্চ মালিকের দৌরাত্ম্য

Advertisement

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে ঐ নারীকে মিরপুর স্টেশনে দেখেছি। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানালেন। তখন তাকে বাড়ি চলে যেতে বলি। গ্রামের নাম-ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি নাসিরুল হক খান বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ঐ নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!