ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১৬ নভেম্বর ২০২৪
 চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় চালক আলাউদ্দিন বেপারিকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় ফুটওভার ব্রিজের পাশ থেকে  মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মৃত জুম্মন বেপারির ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন আলাউদ্দিন বেপারি। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবার। পরে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। তবে তার অটোরিকশাটির কোনো হদিস পাওয়া যায়নি।

Advertisement

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!