ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-ইজিবাইবাইক সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১৬ নভেম্বর ২০২৪
মোটরসাইকেল-ইজিবাইবাইক সংঘর্ষ, প্রাণ গেল দুজনের
মোটরসাইকেল। ফাইল ফটো

খুলনা মহানগরীতে  মোটরসাইকেল ও ইজিবাইবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন।  

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে হরিণটানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মোটরসাইকেলচালক বাগেরহাটের মোংলার মিরাজ মোয়াজ্জেম এবং ইজিবাইকচালক খুলনার বটিয়াঘাটার মোহাম্মদ রাব্বি হাওলাদার।

লবণচরা থানার এসআই জাকির হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যারাত ৭টার দিকে ইজিবাইকচালক রাব্বি বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মিরাজের মৃত্যু হয়। ইজিবাইকচালক রাব্বি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেুল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহত দুজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে  মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!