ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১৫ নভেম্বর ২০২৪
বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ফাইল ফটো

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে পারেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে থানাধীন সারাবো এলাকায় সড়কে শ্রমিকরা অবস্থান নেবেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। রাত ৯টার দিকে শ্রমিকদের বকেয়া বেতন প্রাপ্তি সংক্রান্ত মালিকপক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে অবরোধ প্রত্যাহার করে চলে যান। এবং আজ শুক্রবার (১৫ নভেম্বর) ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুনরায় অবরোধ করবে বলে জানা যায়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!