ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ 
ময়মনসিংহে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ । ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (এলএম,গার্ড,টিটিই) আঞ্চলিক কমিটি ময়মনসিংহেরর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে প্ল্যাটফর্মে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (এলএম,গার্ড,টিটিই) আঞ্চলিক কমিটি ময়মনসিংহের সভাপতি মুজিবুর রহমান।

জানা যায়, রেলপথ সচিরে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২২ সালে নিয়োগপ্রপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে আট ঘণ্টার অধিক সময়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণভাতা বা দৈনিক বাতার পরিবর্তে ওই দিনের জন্য প্রয়োজ্য দৈনিক বেতনের সর্বোচ্চ ৭৫% রানিং ভাতা হিসাবে প্রাপ্ত ও চাকরি শেষে বিধি মোতাবেক অবসর গমনের ক্ষেত্রে অর্থবিভাগ কর্তৃক জারিকৃত সরকারি কর্মচারীদের পেনশন বাতিল এবং রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং ভাতাযোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সব অসম্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবিতে সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ৫০ থেকে ৬০ জন অংশগ্রহণ করেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে দাবি মেনে নেয়া না হলে সারাদেশের রেল যোগাযোগ বন্ধসহ কর্মবিরতি পালন করবে বলে জানান বক্তারা।

Advertisement

এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির ও সমন্বয়ক মুজিবুর রহমান (রানিং স্টাফ ঐক্য পরিষদ),  সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (এলএম,গার্ড,টিটিই) আঞ্চলিক কমিটি, ময়মনসিংহসহ অন্যান্য কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!