বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানান তিনটি পলিথিন ব্যাগে একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গিয়েছিল।
নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, বুধবার যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। এরই মধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
.png)
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।