এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার হাতিরবাগান এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. ইমরান আলী ও একই গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে মো. উজ্জ্বল হোসেন।
.png)
ডিবির এসআই মো. ফারুক হোসেন বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার হাতির বাগান মোড় নতুন বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. ইমরান আলী ও মো. উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা ডিবির ওসি মো. ছাব্বিরুল আলম বলেন, ২৫ বোতল ফেনসিডিলসহ মো.ইমরান আলী ও মো.উজ্জ্বল হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।