ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে কৃষক হত্যায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১৩ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে কৃষক হত্যায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন
ফাইল ফটো

ময়মনসিংহে তারাকান্দায় জমি বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তার তিন ছেলে কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার উপজেলার মাসকান্দা গ্রামের হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হন। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।

পরদিন নিহত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া শেষে আজ বুধবার হাজেরা খাতুন ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!