বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে পালংখালী ইউপির ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-৯ এর ব্লক-সি/২ এ আশ্রিত রোহিঙ্গা আবদুর রহমানের ছেলে মো. আজিজ, মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন, বক্তার আহমদের ছেলে মোহাম্মদ এনাম।
.png)
পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পালংখালী ইউপির ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।