স্থানীয়রা জানান, ভোরে মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান তারা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।
গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগরটি ধরেন। পরে সকাল ৯টার দিকে অজগরটি তার কাছে হস্তান্তর করা হয়। ঢাকা থেকে একটি টিম অজগরটি নেয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
.png)