ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫ গার্মেন্টস ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১০ নভেম্বর ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫ গার্মেন্টস ছুটি ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের বাসন থানাধীন মোগড়খাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস ফ্যাক্টরির শ্রমিকরা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

জানা যায়, ৯ নভেম্বর সকাল ৯টা থেকে বাসন থানাধীন মোগড়খাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কলম্বিয়া মোড় নামক স্থানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত ছাড়াই সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।

Advertisement

রোববার সকাল সাড়ে ৯টার দিকে টিএনজেড এর শ্রমিকরা আলাদা আলাদাভাবে কলম্বিয়া মোড়, চিটাগাং রোড, ভোগড়া বাইপাস এলাকার পার্শ্ববর্তী ফ্যাক্টরির গেইটে গিয়ে অবস্থানসহ অন্য ফ্যাক্টরির শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে। 

ফলশ্রুতিতে কলম্বিয়া গার্মেন্টস, দ্যাটস ইট ফ্যাশন, গ্লোব সেফটি ম্যানুফ্যাকচারিং লিমিটেড, আলিফ ক্যাজুয়াল লিমিটেড, ডিজাইন এক্সপ্রেস লিমিটেড, অ্যাপায়ার কম্পোজিট, ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড, ক্রিস্টাল ভিসতিতি, ফুলচাম ফ্যাশন, চেইং ই গার্মেন্টস, প্যানারোমা অ্যাপারেল, ফারদার ফ্যাশন, ইকু কুটুর লিমিটেড, ইকো ফ্যাব লিমিটেড, আইরিশ ডিজাইনসহ ১৫ গার্মেন্টস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত টিএনজেড এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ চলমান রাখবে বলে জানা যায়। টিএনজেড শ্রমিকরা আশপাশ এলাকায় অবস্থিত গার্মেন্টস সমূহের কাজের পরিবেশ নষ্ট করার পাশাপাশি চলমান অবরোধ জনদুর্ভোগের সৃষ্টি করছে বলেও জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!