নিহতরা হলেন- একই এলাকার মফিজ মিয়ার চার বছরের ছেলে মো. সামিউল ও মজিদ মিয়ার পাঁচ বছরের ছেলে মো. ওমর। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুই ভাই একসঙ্গে পুকুর পাড় দিয়ে মাদরাসা যাওয়ার সময় মো. সামিউল পুকুরে পড়ে যায়। তখন সামিউলকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমরও পানিতে পড়ে যায়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সামিউল ও ওমরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
.png)
কুমিল্লা কোতোয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি। পরিবারের কেউ বিষয়টি নিয়ে অভিযোগ করেননি।