ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ৫০০০ ইয়াবাসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৭, ৮ নভেম্বর ২০২৪
গাজীপুরে ৫০০০ ইয়াবাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের আটক করে থানায় নেয় পুলিশ।

আটককৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের শাহাবুল ইসলাম (৫৩), পাবনা জেলার সুজানগরের ননকোলা গ্রামের সাদ্দাম ও রাজশাহী জেলার দুর্গাপুরের দেবীপুর গ্রামের জুয়েল।

Advertisement

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। তল্লাশির সময় প্রাইভেটকার থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ওই সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. জোবায়ের জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!