বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।
.png)
কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহরের নিজ বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে অটোরিকশায় রওনা হন আব্দুল আলীম। পথে রসুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।