বুধবার (৬ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শিবালয় থানার ওসি এআরএম আল মামুন। এর আগে, গত ৫ নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত আছমত আলীর ছেলে।
.png)
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর ভোরে শিবালয় উপজেলার মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পূর্বপাশের বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজে ডাকাতি করে ১০-১২ জন সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত। এসময় প্রতিষ্ঠানের লোকজনদের বেঁধে রেখে দুটি পিকআপে ভরে সিগারেটের কার্টনগুলো লুট করে। যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা।
শিবালয় থানার ওসি আল মামুন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ডাকাত দলের অবস্থান শনাক্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও লুট হওয়া মাল উদ্ধারের চেষ্টা চলছে।