স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী বেগমগঞ্জে জুলাই-আগস্টের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী জেলার এ বি পার্টির ছাত্র পক্ষের সদস্য সচিব রিজওয়ান হোসেন সাইফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা এ বি পার্টির ছাত্রপক্ষের যুগ্ম সদস্য সচিব নিশাদ হোসেন, আরিফ হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
.png)
নোয়াখালী জেলা ছাত্রপক্ষের সদস্য সচিব রেজওয়ান হোসেন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১ হাজার ৬০০ মানুষ শহিদ ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অথচ খুনিরা দিব্যি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই, আমরা সরকারকে আহ্বান করবো দ্রুত সময়ে খুনিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে। বাংলার মাটিতে খুনিদের বিচার হবেই।