ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা বিভাগীয় কমিশনারের ভারতেশ্বরী হোমস পরিদর্শন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৪ নভেম্বর ২০২৪
ঢাকা বিভাগীয় কমিশনারের ভারতেশ্বরী হোমস পরিদর্শন
ঢাকা বিভাগীয় কমিশনারের ভারতেশ্বরী হোমস পরিদর্শন। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর ভারতেশ্বরী হোমস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইলের বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরিফা হক, টাঙ্গাইল জেলার স্টাফ অফিসার মো. ফাহিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনারের পিএস আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানসহ উপজেলা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Advertisement

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সকাল ১০টার দিকে সড়কপথে মির্জাপুরে আগমন করেন এবং দুপুর পৌনে ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!