ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৩ নভেম্বর ২০২৪
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি -ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল মতিন (৫০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরো ২ জন। রোববার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিন উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি (শান্তিনগর) এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন- একই এলাকার মুজিবুর রহমানের ছেলে এনামুল (৪০) ও সাইদুল ইসলামের ছেলে অন্তর (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় ঢাকাগামী লেনে পিকআপভ্যানে করে সবজি বিক্রি করছিলেন নিহত আব্দুল মতিনসহ তিনজন। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানটির পেছনে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়।

Advertisement

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক প্রাইভেটকারটি আটক হলেও চালক কৌশলে পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!