ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমগাছে ঝুলছিল আসমার মরদেহ, যা জানা গেল...

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৩ নভেম্বর ২০২৪
আমগাছে ঝুলছিল আসমার মরদেহ, যা জানা গেল...
নিহত আসমা আক্তার -ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে আসমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের রাঢ়িবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসমা আক্তার ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী মাসুমের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর আগে মাসুমের সঙ্গে আসমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী প্রবাসে পাড়ি জমান। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। আসমা তার শ্বশুর-শাশুড়ি ও দুই দেবরের সঙ্গে থাকতেন।

Advertisement

আসমার শাশুড়ি মাছুমা বেগম বলেন, পরিবারের সবাই শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তবে মোবাইলে টিকটক চালানোর কারণে আসমার ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় ছিল না। ভোরে আসমার শ্বশুর বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পাশের আমগাছের সঙ্গে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসমার দেবর সাইমুন বলেন, টিকটকে আসক্ত ভাবি পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহে পরিবারে অশান্তি দেখা দেয়। তাকে নিবৃত্ত করার চেষ্টার অংশ হিসেবে মোবাইল ভেঙে ফেলি। কিন্তু এ নিয়ে কোনো ঝগড়া হয়নি। কেন এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না।

ফরিদগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বলেন, আসমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!