ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ শতাধিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৩ নভেম্বর ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ শতাধিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ কৃষকের মাঝে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক তালুকদার ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচি আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে শীতকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। কৃষকদের মাঝে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মিষ্টিকুমড়া, মরিচ, ব্রোকলি, লাউয়ের বীজ ও ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিকাশের মাধ্যমে প্রত্যেক কৃষককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, চলতি রবি মৌসুমে কৃষকদের এ সকল সবজি বীজ ও সারের প্রণোদনায সদর উপজেলায় সবজি চাষিরা আরো উদ্বুদ্ধ হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!