কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনারা টিকিট কেটে উঠছেন কি না। এসময় তাদেরকে টিকিট দেখাতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে আনেন।
এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতেই ওই যাত্রীর স্বজনেরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করেন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
.png)
ঘটনার জেরে কিশোরগঞ্জ রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যান। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেনটি বন্ধ রয়েছে।