ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় দুটি কারখানার ৫০ কর্মী ছাঁটাই

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১ নভেম্বর ২০২৪
আশুলিয়ায় দুটি কারখানার ৫০ কর্মী ছাঁটাই
ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের সঙ্গে জড়িত থাকার দায়ে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত কানাডিয়ান মালিকানাধীন একই গ্রুপের দুই কারখানার অন্তত ৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

শুক্রবার সকালে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন একটিভ ওয়ার লিমিটেড ও একই গ্রুপের জামগড়ায় অবস্থিত গিল্ডেন গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিগত কিছুদিন ধরে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। এদিকে, ওই শ্রমিক অসন্তোষের সঙ্গে জড়িত থাকার দায়ে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন একটিভ ওয়ার লিমিটেড ও একই গ্রুপের জামগড়ায় অবস্থিত গিল্ডেন গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান থেকে ৫০ জন শ্রমিককে ছাঁটাই করেছে। আরো কয়েক দফায় দুই শতাধিক শ্রমিক ছাঁটাই করা হবে বলে জানা গেছে। তবে, ছাটাইকৃতদের পাওনাদি পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!