ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১ নভেম্বর ২০২৪
গাজীপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
গাজীপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অভিনব কৌশলে ভুট্টার আড়ালে ট্রাকে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল, একটি ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে কালিয়াকৈরের চান্দুরা এলাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার জাহেদ আলীর ছেলে মুন্না হাসান (২৮) ও আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৮)।

Advertisement

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈরের চান্দুরা এলাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। ভোর ৫টার দিকে সন্দেহজনকভাবে একটি ট্রাককে আটক করা হয়। পরে র‌্যাবের সদস্যরা ট্রাকটি তল্লাশিকালে দেখতে পান ভুট্টার বস্তা। এ সময় অভিনব কৌশলে রাখা ভুট্টার আড়ালে ফেনসিডিলও দেখতে পান তারা। পরে মুন্না হাসান ও শরিফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৯৯ বোতল ফেনসিডিল, একটি ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা এবং তাদের সহযোগী পলাতক আসামিরা মিলে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ পথে ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও আশপাশের জেলাগুলোতে পাইকারি দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈরে থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!