ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই

আদমদীঘি (বগুড়া প্রতিনিধি) 
প্রকাশিত: ২১:৩০, ২৯ অক্টোবর ২০২৪
ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই
আদমদীঘি থানা -ফাইল ফটো

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর-আবাদপুকুর সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে ওই সড়কের আদমদীঘি কয়াকুঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে গুড় ব্যবসায়ী শ্রী বিদ্যুৎ কুন্ডুকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে ফেলে রেখে তার সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। বিদ্যুৎ কুন্ডুকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিদ্যুৎ কুন্ডু আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর দক্ষিণপাড়ার বিধান কুন্ডুর ছেলে। তিনি চাঁপাপুর বাজারে গুড় ব্যবসা করতেন।

ছিনতাইয়ের শিকার বিদ্যুৎ কুন্ডুর শ্যালক মহাদেব কুন্ডু জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁপাপুর বাজারের গুড় ব্যবসায়ী শ্রী বিদ্যুৎ কুন্ডু তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নাটোর মোকামে গুড় কেনার জন্য যাচ্ছিলেন। চাঁপাপুর-আবাদপুকুর সড়কের কয়াকঞ্চি বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে ছিনতাইকারী চক্র রাস্তায় ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে রেখে তার কাছে থাকা লক্ষাধিক টাকা, মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।

Advertisement

সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎ কুন্ডুকে দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে বিদ্যুৎ কুন্ডুর মোটরসাইকেল, পরনের প্যান্ট, শার্ট, জামা, সেন্ডেল পড়েছিল।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!