ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ৫ হত্যা: ২১ বছর পর ২ আসামির যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৯ অক্টোবর ২০২৪
ঝিনাইদহে ৫ হত্যা: ২১ বছর পর ২ আসামির যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ৫ হত্যা মামলায় ২১ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়াহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছেন।

Advertisement

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আ. রাজ্জাক, আ. মান্নান ও বাবলুর রহমানসহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়া এই মমালার বাকি চারজন আসামি মারা গেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন (৫ ডিসম্বার ২০০৩) শৈলকুপা থানায় ৩৬ জনের নামে হত্যা মামলা করেন।

২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এর মধ্যে চারজন মারা গেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ওই মামলা থেকে অব্যহতি দেন।

সরকারপক্ষে আইনজীবী অ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!