ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২৮ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজার শহরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে প্রথম দিনের ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৫০০ থেকে ৬০০ মানুষ। ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির আগামী ২৯ অক্টোবর শেষ হবে। 

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও বিভিন্ন ইসলামী বক্তারা কোরআন-হাদীসের আলোকে বয়ান পেশ করেন। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!