রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাগের বাড়িতে দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সগির আহমেদ রিন্টু ও তার স্ত্রী শাহনাজ আক্তার শানু। তারা নাগের বাড়ির বাসিন্দা। এদিকে, একদিনে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছিল।