ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ২৭ অক্টোবর ২০২৪
দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর সাড়ে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!