ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ২৬ অক্টোবর ২০২৪
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে পুলিশের জ্যাকেট ও একটি ছুরিসহ ফয়সাল আহমেদ জয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হুময়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল সদর উপজেরা দিঘলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে। এক সময় তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল একজন মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় চুরির ঘটনায়ও তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করেন তিনি। সে সময় স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। আটকের সময় তার থেকে গাঁজা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে একটি স্থান থেকে পুলিশের একটি জ্যাকেট, একটি ছুরি, দা ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন ফয়সালকে পুলিশের নিকট হস্তান্তর করেন।

Advertisement

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, একটি দাসহ স্থানীয় জনগণ জয়কে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেছি। জয় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি। তবে তার থেকে পুলিশের জ্যাকেট উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!