ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে ফুটপাত দখল-মূল্যতালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২২, ২৫ অক্টোবর ২০২৪
ভৈরবে ফুটপাত দখল-মূল্যতালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ফুটপাত দখল-মূল্যতালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা; ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি মূল্যতালিকা ছাড়া অধিক মূল্যে পণ্য বিক্রি ও ফুটপাত দখল করার অপরাধে পাঁচটি মুদি দোকানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) পৌর শহরের গাছতলাঘাট কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ রাফি মুদি দোকানগুলোকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যতালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছে। এ অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখলকারি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজারে মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম ও থানা পুলিশের একটি টিম। এছাড়া সচেতন ছাত্র সমাজের শিক্ষার্থীরাও উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/AS
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!