শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
ঐ কর্মকর্তার নাম সুজন কান্তি দে। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সনজিত কান্তি দে’র ছেলে এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলের সিনিয়র ডেলিভারি অফিসার।
.png)
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম বলেন, সুজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। এছাড়া এস আলম গ্রুপের মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্তে তার সংশ্লিষ্টতা মিলেছে। তিনি দেশত্যাগ করতে পারেন মর্মে তার বিষয়ে আগেই ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার বিকেলে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতের আগরতলায় যেতে চাইলে তাকে আটক করা হয়। আটকের পর আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।