ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৫ অক্টোবর ২০২৪
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত সাব্বির আহম্মেদ -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহম্মেদ ওরফে সোনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির একই এলাকার মৃত হাজী হাবিবুর রহমানের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাব্বিরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: টেকনাফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!