ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহকর্তা মসজিদে, মা-মেয়েকে গলাকেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৫ অক্টোবর ২০২৪
গৃহকর্তা মসজিদে, মা-মেয়েকে গলাকেটে হত্যা
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মা-মেয়েকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন। 

নিহতরা হলেন- নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার ও ৬ বছরের মেয়ে জারিয়া আকতার।

Advertisement

স্থানীয়রা জানান , শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারো কোনো সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়াচড়া করে দেখেন তারা মারা গেছেন। পরে স্থানীয়রা ঘটনাটি জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি আরমান হোসেন বলেন, নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।

ওসি আরো বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!