জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাস্তাটি। দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করাই এ সমস্যা সৃষ্টি হয়েছে। তারা নিজেরা যে নোংরা পানিতে সরাবেন সেটাও পারছেন না।
.png)
পথচারীরা জানান, গত দুদিনের বৃষ্টিতে ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। নোংরা আর ময়লা পানিতে চলাচল করার কারণে অনেকের পায়ে দেখা দিয়েছে নানা সমস্যা। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।
ঐ এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বাদল জানান, আরসিসি রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। রাস্তার পাশে নেই কোনো ড্রেন। স্থানীয়রা যে ব্যবস্থা করে পানি সরাবেন তারও কোনো ব্যবস্থা নেই। রাস্তা সংলগ্ন একটি রেকর্ডিয় খাল থাকলেও তা সাবেক কাউন্সিলর বিশেষ সুবিধা নিয়ে ভরাট করেছেন। ফলে নোংরা পানিতে মানুষজন চলাচল করতে পারে না।
তিনি আরো বলেন, স্কুল-কলেজ ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা এবং বিভিন্ন পেশাজাবী বাসিন্দারাও চলাচল করতে পারছেন না। তবুও বাধ্য হয়ে নোংড়া পানি পেরিয়েই চলতে হচ্ছে তাদের। এতে অনেকের পায়ে চুলকানীসহ বিভিন্ন পানিবাহিত রোগের সৃষ্টি হচ্ছে। দ্রুত সংস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, পৌরসভার সব সমস্যা ক্রমান্বয়ে সমাধান করা হবে।