বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা দেড়টার দিকে সদর উপজেলার পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে মশিউর রহমানের (এডিএম) নেতৃত্বে উপজেলার পুরাতন বাজার মনিটরিং যান প্রশাসন। এ সময় বাজারের ফুটপাতে বসা বিভিন্ন ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। বাজারের ভেতরে ফুটপাতের ওপর হোটেল ব্যবসার টেবিল রাখার বিষয়টি হোটেল মালিক হুমায়ুন হক্কানীকে জানানো হয়। এতে এডিএমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হোটেল মালিক। পরে তাকে আটক করলে পুরাতন বাজার ইজারাদার শোয়েব হক্কানি বিষয়টি দেখছেন বলে অনুরোধ করেন। এরপর ফুটপাত ব্যবহার করবে না হোটেল মালিককে মুচলেকা দিতে বলেন এডিএম।
.png)
এরই মধ্যে রমজান আলী নামে এক ব্যক্তি সব ব্যবসায়ীদের উস্কে দিয়ে মনিটরিং টিমের দিকে এগিয়ে আসে। এবং বলেন পুরাতন বাজারের কোনো প্রশাসনকে ঢুকতে দেওয়া হবে না। এ সময় পুরাতন বাজার ইজারাদার এগিয়ে এসে ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করলে তার ওপর উগ্র হন কয়েকজন ব্যবসায়ী। এতে দুই পক্ষের মধ্য ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।
উল্লেখ্য, রমজান আলী পুরাতন বাজারের কোনো ব্যবসায়ী নন। এছাড়াও গত ২১ অক্টোবর জুয়ার আসর থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে আদালত থেকে জামিনে আসেন তিনি। এছাড়াও তিনি মাদক ব্যবসা ও ছিনতাইকারি দলের সদস্য বলে জানা যায়।