ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে বাস উল্টে নিহত ১, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২৫ অক্টোবর ২০২৪
সড়কে বাস উল্টে নিহত ১, আহত ১৫
দুর্ঘটনাকবলিত গাড়ি

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলফুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার উপপরিদর্শক রেজাউল করিম।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে এক কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!