বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে ঘূর্ণিঝড় ডানার কারণে চাঁদপুর নদী বন্দরে তিন নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে সকাল থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বর্ষণ ও তীব্র বাতাস শুরু হয়েছে।
.png)
চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর নৌযান কর্মকর্তা বশির আলী জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় ডানার প্রভাব না থাকায় ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। তবে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট নৌযান বন্ধ রাখা হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি-বাতাস শুরু হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় থাকা হিসেবে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় ডানার কারণে এরমধ্যে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল বিকেল পর্যন্ত চলমান থাকবে। ঘূর্ণিঝড় ডানার প্রভাব কেটে গেলে আবহাওয়ার পরিস্থিতি আগের মতো ঠিক হয়ে যাবে।