বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১০০ থেকে ১২০জন অংশ নেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শাখা পরিষদের আহ্বায়ক মোস্তফা কামাল (রেডিওগ্রাফি)।
.png)
মানববন্ধনে উপস্থিত ছিলেন- পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তালহা সরদার (রেডিওগ্রাফি), পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, পরিষদের সদস্য সচিব মুশফিকসহ মেডিকেল টেকনোলজি ময়মনসিংহ জেলা শাখার বাকি শিক্ষার্থীরা।