ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবল ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ২৪ অক্টোবর ২০২৪
প্রবল ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ডানা শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকা থেকে আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ঘনীভূত হচ্ছে। এতে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত বাড়িয়ে ৩ নম্বরে তুলতে বলা হয়েছে।

এরই প্রভাবে পটুয়াখালীর রাঙ্গবালী, কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে। 

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার জাহান বলেন, পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ডানার প্রভাব শুরু হয়েছে। এরই মধ্যে জেলায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সব সরকারি ছুটি বাতিল ঘোষণা করেছেন। 

সভায় জানানো হয়েছে, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৮০০ টন চাল, নগদ ১৩ লাখ ৩৭ হাজার ৫০০, গোখাদ্যের জন্য ৫ লাখ এবং শিশুখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও এক হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাঁধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!