বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, মামলার মূলনথি দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। এ পর্যায়ে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
.png)
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাতাড়ি গুলিতে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।
ওই ঘটনায় নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে আদালতে সোপর্দের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।