ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মানববন্ধন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২১ অক্টোবর ২০২৪
সিলেটে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মানববন্ধন
গোয়াইনঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন গোয়াইনঘাটের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

Advertisement

দেশ সংস্কারের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার এমন ঘোষণার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা রাজপথের সক্রিয় হচ্ছেন বলে জানা যায়।

মানববন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!