ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৪, ২০ অক্টোবর ২০২৪
ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত
ছবি: প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে জয়নাল আবেদীন (২০) ও সুমন খন্দজানি ((৩০) নামে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দমদমিয়া সীমান্তের ১২৬০ পিলারের ৪নং সাব পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল ছুলেআবেদীন কোম্পানীগঞ্জের উত্তররণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মান মিয়ার ছেলে এবং সুমন খন্দজানি একই এলাকার সুজ খন্দজানির ছেলে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় ভারতের ৯০০ গজ অভ্যন্তরে তাংরিয়ান নামক স্থানে সুপারি আনতে যান জয়নাল ও সুমন। এমন সময় ভারতীয় খাসিয়ারা বাগান থেকে গুলি ছুড়লে দুজন গুরুতর আহত হয়ে বাংলাদেশে ফিরে আসেন।  

স্বজনদের সহযোগিতায় তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!