ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বৈষম্যমূলক ফলাফল ঘোষণা

যশোর শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২০ অক্টোবর ২০২৪
যশোর শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ ‘বৈষম্যহীন রেজাল্ট চাই’ শিরোনামে গণমিছিল ও যশোর শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার বেলা ১১টার দিকে এইচএসসি ব্যাচ-২০২৪ এর আয়োজনে যশোর শিক্ষা বোর্ডের সামনে এই কর্মসূচি পালন করতে দেখা যায়।

এ সময় যশোর শিক্ষাবোর্ডের এইচএসসির রেজাল্ট পূর্ণ বিবেচনা করে বৈষম্যহীন ফলাফল অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় এই শিক্ষাবোর্ডের রেজাল্টের মূল্যায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!