ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় নারীকে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২০ অক্টোবর ২০২৪
চুয়াডাঙ্গায় নারীকে গলাকেটে হত্যা
ছবি: প্রতীকি

চুয়াডাঙ্গায় অঞ্জলি (৫৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর সংলগ্ন দৌলতদিয়ার দক্ষিণপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জলি খাতুন দৌলতদিয়ার দক্ষিণপাড়ার গহেশের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত মেঘনাথের মেয়ে।

Advertisement

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এক নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!