ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল বাস, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ১৯ অক্টোবর ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল বাস, আহত ১৫
দুর্ঘটনাকবলিত গাড়ি

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় নাফ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার আসিয়া ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নেয়ার জন্য আসিয়া ফিলিং স্টেশনের পাশে গতি কমিয়ে থামানোর চেষ্টা করছিল। ওই সময় পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাফ বাসটিকে ধাক্কা দেয়। এতে নাফ বাসটি উল্টে যায়। অপরদিকে সেন্টমার্টিন পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে দিয়েছে। অনেক যাত্রী আহত হয়েছেন। তবে নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পালিয়েছেন বাসের চালক ও হেলপার।

তিনি আরো বলেন, সেন্টমার্টিন পরিবহনের বাসটি নাফ পরিবহনের বাসকে ধাক্কা দিয়েছে। এতে বাসটি উল্টে যায়। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!