শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জুমার নামাজ শেষে ছাগলের দাম ডাকা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গাজী মারাত্মক আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।